সিলেটের ফোয়ারাগুলো অযত্ন-অবহেলায়

সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে রয়েছে ছোট-বড় চারটি ফোয়ারা। এসব ফোয়ারা কয়েক বছর ধরে অচল পড়ে রয়েছে। অযত্ন-অবহেলায় ফোয়ারাগুলো হারিয়েছে সৌন্দর্য। ফোয়ারার যন্ত্রাংশে ধরেছে মরিচা। জমে থাকা পানিতে জন্মেছে শেওলা। আছে ময়লা-আবর্জনাও। একই চিত্র সিলেট নগরের বিভিন্ন এলাকায় থাকা ফোয়ারাগুলোর। সম্প্রতি তোলা ছবিতে ফোয়ারার করুণ চিত্র তুলে ধরা হলো।

দীর্ঘদিন অচল পড়ে রয়েছে ফোয়ারাটি। জমেছে বৃষ্টির পানি, ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
দীর্ঘদিন অচল পড়ে রয়েছে ফোয়ারাটি। জমেছে বৃষ্টির পানি, ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
একই জায়গায় রয়েছে ছোট-বড় চারটি ফোয়ারা। সব কটিই দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
অচল ফোয়ারার ভেতর ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
ফোয়ারার পানিতে জন্মেছে শেওলা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
নষ্ট হয়ে গেছে ফোয়ারার যন্ত্রাংশ। জমে আছে ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
অযত্ন-অবহেলায় ভেঙে গেছে ফোয়ারার বাতি। শাহি ঈদগাহ এলাকা, সিলেট।
হেলে পড়েছে ফোয়ারার সীমানাপ্রাচীরের পিলার। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট।
দীর্ঘদিন অচল পড়ে রয়েছে ফোয়ারাটি। জমেছে শেওলা। নাইওরপুল এলাকা, সিলেট।
বৃষ্টির পানি আর শেওলা জমে বেহাল ফোয়ারাটি। কিনব্রিজ এলাকা, সিলেট।
২০০৪ সালে নির্মাণ করা হয়েছিল এই ফোয়ারা। কিন্তু অযত্ন-অবহেলায় এখন ফোয়ারাটি সৌন্দর্য হারিয়েছে। কিনব্রিজ এলাকা, সিলেট।