পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ রোববার দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু নির্দেশনা মানতে হবে। পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখনঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদান চলবে। অর্থাৎ, আগামী ৪ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নিয়ে এই ছবির গল্প।