দেশজুড়ে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী ৭৯ হাজার ২৩৫ জন কম। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু হয়।