অর্কিডের বাগানে বসন্তের আভা

বসন্তে রাঙামাটিতে আলোকব্রতের বাগানে হাসছে অর্কিড। শৌখিন ফুলচাষি শহরের লুম্বিনী গ্রামের বাসিন্দা আলোকব্রত চাকমা শখের বশে গড়ে তুলেছেন অর্কিডসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। বসন্তের ছোঁয়ায় তাঁর সেই বাগানে এখন ফুটেছে দেশি-বিদেশি নানা জাতের বর্ণিল সব অর্কিড নিয়ে ছবির গল্প

নিজের হাতে গড়া বাগানে অর্কিডের যত্ন নিচ্ছেন আলোকব্রত চাকমা
নিজের হাতে গড়া বাগানে অর্কিডের যত্ন নিচ্ছেন আলোকব্রত চাকমা
নিজের বাগানে ফোঁটা ফুল মুগ্ধতা নিয়ে ছুঁয়ে দেখছেন
থোকায় থোকায় ফুটে থাকা উজ্জ্বল হলুদ রঙের ডেনড্রোবিয়াম অ্যাগ্রিগেটাম অর্কিড।
সাদা পাপড়ি ও গাঢ় হলুদ কেন্দ্রের ডেনড্রোবিয়াম প্রিমুলিনাম অর্কিড।
শাখাজুড়ে ফুটে থাকা মোহনীয় সাদা রঙের ডেনড্রোবিয়াম অ্যাফিলাম অর্কিড।
মনোমুগ্ধকর লেলিয়া পারপুরাটা বা ক্যাটেলিয়া অর্কিড।
স্নিগ্ধ গোলাপি রঙের ডেনড্রোবিয়াম ফ্যালেনোপসিস অর্কিড।
মাটির টবে ফুটে থাকা দৃষ্টিনন্দন অর্কিড।
সবুজ পাতার নিচে থোকায় থোকায় ফুটে থাকা মোহনীয় ডেনড্রোবিয়াম ফার্মেরি অর্কিড।
গাঢ় বেগুনি কেন্দ্র, সাদা ও গোলাপি পাপড়ির নজরকাড়া ডেনড্রোবিয়াম লিটুইফ্লোরাম অর্কিড।