বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশজুড়ে ফুটবল উন্মাদনা চলছে। শপিং মল, সুপারশপ থেকে শুরু করে তারকা হোটেল—সবখানেই দেখা যাচ্ছে ফুটবলকেন্দ্রিক বর্ণিল সাজসজ্জা। বিভিন্ন দেশের জাতীয় পতাকা, প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি এবং বিশ্বকাপের প্রতিরূপ (রেপ্লিকা) শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোথাও কোথাও করা হয়েছে ফটো কর্নার।