সরকারি দপ্তরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের নিয়ে খুলনায় গণশুনানি করল দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই গণশুনানিতে স্থানীয় বাসিন্দা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’ স্লোগানে এই গণশুনানিতে নিজেদের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানির বিভিন্ন মুহূর্ত নিয়ে ছবির এই গল্প।