পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় বসেছিল ঈদ আনন্দ মেলা। মূলত শিশু ও কিশোরদের জন্যই এই মেলার আয়োজন করা হয়। তবে মেলায় শিশু-কিশোর ছাড়াও ছিল সব বয়সী মানুষের ভিড়। অভিভাবকদের সঙ্গে মেলায় ঈদের আনন্দে মাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।
