ইটভাটায় শ্রমিকের জীবন

সবে সকালের আলো ফুটেছে। কাজে নেমে পড়েছেন ইটভাটার শ্রমিক। কাজ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাটা থেকে দিনে চার–পাঁচ হাজার ইট বের করে একেকজন শ্রমিক পান ৮০০ থেকে ১ হাজার টাকা। এই উপার্জিত অর্থেই পরিবারের জীবন ও জীবিকা চলে। গতকাল বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া গ্রামে একটি ইটভাটার শ্রমিকদের দেখুন ছবিতে।

সকালে আলো ফুটেছে। ধুলাবালুর মধ্যে কাজে নেমে পড়েছেন ইটভাটার এক শ্রমিক।
সকালে আলো ফুটেছে। ধুলাবালুর মধ্যে কাজে নেমে পড়েছেন ইটভাটার এক শ্রমিক।
ভাটার শ্রমিকের ধুলোমাখা জীবন।
ভাটা থেকে ইট বের করে দিচ্ছেন এক শ্রমিক।
কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজ চলছে।
কাজের মধ্যে আনন্দ খোঁজেন তাঁরা।
ভাটা থেকে বের করা হচ্ছে ইট।
ভাটায় সাজানো ইট লেপে দিচ্ছেন দুজন নারী শ্রমিক।
ভাটার শ্রমিকের জীবন যেমন।
ভাটার শ্রমিকের ধুলোময় জীবন।
কাজের ফাঁকে শ্রমিকের তৃষ্ণা নিবারণ।