অসময়ের তরমুজ

দেশে সাধারণত গরমের মৌসুমে তরমুজের ফলন বেশি হয়। তবে এখন সারা বছরই তরমুজ চাষ করছেন অনেক কৃষক। বাঁশের মাচায় চাষ করা এসব তরমুজ আকারে ছোট হলেও ভেতরে লাল ও স্বাদে মিষ্টি। তাই ক্রেতাদের কাছে বাড়ছে এর চাহিদা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসছে এসব তরমুজ। আকার ও মানভেদে পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৮০ টাকায়। চট্টগ্রাম নগরের কদমতলী ফলমুণ্ডিতে তরমুজ কেনাবেচার ব্যস্ততার ছবিগুলো তোলা

ট্রাক থেকে নামানো হচ্ছে তরমুজ।
ট্রাক থেকে নামানো হচ্ছে তরমুজ।
স্তূপ করে রাখা তরমুজের পাশে বসে আছেন এক বিক্রেতা
ক্রেতাদের আকৃষ্ট করতে কেটে রাখা হয়েছে তরমুজ
বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে তরমুজ
পাশাপাশি রাখা হয়েছে দুই জাতের তরমুজ
তরমুজের স্তূপের মধ্যে কেটে রাখা হয়েছে লাল তরমুজ
অসময়ের তরমুজের ভেতরটা লাল টকটকে
বিক্রির জন্য ঝুলিয়ে রাখা হয়েছে তরমুজ
ওজন করে বিক্রি করা হচ্ছে তরমুজ