বর্ষার পানিতে টইটম্বুর খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার পাশের পুকুরজুড়ে এখন পদ্মের উৎসব। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে গোলাপি-সাদা ফুল। ব্যস্ত একাডেমিক পরিবেশের মাঝেও এই পদ্মপুকুর হয়ে উঠেছে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য একটুকরা প্রশান্তির আশ্রয়। পদ্মপুকুর নিয়েই এই ছবির গল্প।
