বস্তিতে পানির কষ্ট

সড়কের পাশে সারি সারি কলসি রাখা। অপেক্ষায় আছেন নারীরা। এ দৃশ্য চট্টগ্রাম নগরের লালখান বাজার পোড়া বস্তির। এখানকার অনেক গলিতে দুই-তিন দিন ধরে ওয়াসার পানি আসে না। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় পরিবারগুলো। পানি ধরে রাখতে কলসি-ড্রাম নিয়ে তাদের অপেক্ষার ছবিগুলো সম্প্রতি তোলা।

কলসি নিয়ে পানি আনতে যাচ্ছেন এক নারী।
কলসি নিয়ে পানি আনতে যাচ্ছেন এক নারী।
সারি ধরে বসানো হয়েছে কলসি।
এসব বড় ড্রামে পানি জমিয়ে রাখা হয়।
পানি সংগ্রহের আগে কলসি ধুয়ে নেওয়া হচ্ছে।
অনেক সময় কলসি বসানো নিয়ে নারীদের মধ্যে কথা–কাটাকাটি হয়।
পাইপ দিয়ে আসা পানি কলসিতে ভরা হচ্ছে।
পানি নেওয়ার জন্য এভাবে শত শত কলসি সাজিয়ে রাখা হয়।
ওয়াসার পানির কলে তালা লাগানো রয়েছে।
ড্রামে জমিয়ে রাখা পানি ব্যবহার করছেন এক নারী।
অনেক গলিতে দুই-তিন দিন ধরে ওয়াসার পানি আসে না। তাই ড্রামে-কলসিতে পানি জমিয়ে রাখা হয়েছে।