ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে সিলেটের আম্বরখানা থেকে ৩০ জন শ্রমিক ঢালাইকাজের জন্য পিকআপ ভ্যানে করে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা। আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। মরদেহ শনাক্ত করতে লাশের সারিতে ভিড় করেন স্বজনেরা।
