বগুড়ার বারদুয়ারী চালের হাট

বগুড়ার শেরপুর পৌর এলাকার প্রাচীন বারদুয়ারী হাট। সেখানে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাট বসে। বিভিন্ন চাতাল ব্যবসায়ী চাল বিক্রির জন্য এই হাটে আসেন। অনেকেই চালের নমুনা নিয়ে আসেন। দরদাম করে চলে চাল বেচাকেনা। বর্তমানে হাটে আটাশ, উনত্রিশ, উনপঞ্চাশ, কাটারি, শুভলতাসহ বাহারি জাতের চাল উঠেছে। মানভেদে দামেও রয়েছে তারতম্য। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাটারি ও শুভলতা ধানের চাল। পাইকারিতে প্রতি কেজি চাল ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। হাটে সর্বনিম্ন ৪৬ থেকে ৫৬ টাকা কেজিতে চাল বেচাকেনা চলছে। চাল বেচাকেনার কয়েকটি ছবি নিয়ে এই গল্প। গত সোমবার তোলা ছবি।

বারদুয়ারী হাটে ব্যবসায়ীরা বিক্রির জন্য চাল নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন
বারদুয়ারী হাটে ব্যবসায়ীরা বিক্রির জন্য চাল নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন
পলিথিনে ভরে বিভিন্ন নাম ও জাতের চালের নমুনা এনেছেন এক ব্যবসায়ী।
ক্রেতার অপেক্ষায় চাল বিক্রেতারা।
চালের মান পরীক্ষা করছেন ক্রেতারা। চালের মধ্যে ভাঙা বা শুকনা কি না পরখ করে দেখছেন ক্রেতারা।
নমুনা ভালোভাবে দেখে চাল কেনার অপেক্ষায় এক ক্রেতা।
বিক্রির জন্য বস্তায় ভরা নানা ধরনের চালের সারি।
চাল নিয়ে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা।