বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিপুল উৎসাহ নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট দেন অনেকেই। তাঁদের কেউ হুইলচেয়ারে, কেউ অন্যের কোলে চড়ে, কেউবা হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে আসেন। তাঁদের ভোটদানে সহযোগিতা করেন স্বজন ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
