রেলক্রসিং পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার খবর অহরহ শোনা যায়। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুব কমই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে দেখা যায়। সচেতনতা বাড়েনি মানুষের মধ্যেও। গতকাল রোববার চট্টগ্রাম নগরের কদমতলী এলাকা থেকে এসব ছবি তোলা হয়েছে।
সৌরভ দাশচট্টগ্রাম
ট্রেন আসছে, রেলগেট ফেলা হয়েছে। এরপরও উল্টো পথে পার হচ্ছেন একজন মোটরসাইকেল চালক।
বিজ্ঞাপন
ঝুঁকি নিয়ে উল্টো পথে রেললাইন পার হচ্ছে এই সিএনজিচালিত অটোরিকশা।
বিজ্ঞাপন
হেলমেট নেই, তার ওপর নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের পাশে এসে দাঁড়িয়েছে এই মোটরসাইকেল চালক। এগিয়ে আসছে ট্রেনের ইঞ্জিন। তাতেও ভ্রুক্ষেপ নেই। ঝুঁকি নিয়ে লাইন পার হচ্ছে প্রাইভেট কার। ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন যানবাহন। ট্রেনের ইঞ্জিনের সামনে দিয়ে দৌড়ে পার হচ্ছে শিক্ষার্থীরা। ট্রেন চলাচলের সময় ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছে কয়েকটি যানবাহন। রেলগেট ফেলা হলেও যাচ্ছে গাড়ি।