চট্টগ্রাম শহরে ঝুম বৃষ্টি, জলজটে ভোগান্তি

চট্টগ্রাম নগরে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর শুরু হয় ঝুম বৃষ্টি। অল্প সময়ের ভারী বর্ষণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলজট। এতে কর্মস্থল ও গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বিশেষ করে নগরের প্রবর্তক মোড় এলাকায় বৃষ্টির পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। সড়কে পানি জমে থাকায় অনেক যানবাহন ধীরগতিতে চলাচল করে। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা পানিতে বিকল হয়ে পড়ে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। হঠাৎ বৃষ্টিতে ছাতা বা বৃষ্টির প্রস্তুতি না থাকায় পথচারীদেরও বিপাকে পড়তে দেখা যায়। অনেকেই দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন। আজ সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ছবিগুলো তোলা।

প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে গন্তব্যের পথে তিনি।
প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে গন্তব্যের পথে তিনি।
বৃষ্টি থেকে রক্ষা পেতে ত্রিপল মাথায় দুই তরুণ।
রিকশাচালকের মাথায় ছাতা ধরেছেন যাত্রী।
ছাতা ধরে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা।
ছাতা ধরে যাত্রীকে রিকশায় উঠতে সহায়তা করছেন চালক।
জলজটের কারণে ধীরগতিতে চলছে গাড়ি।
দুর্ভোগে পড়েন চালকেরা।
বিকল হয়ে পড়ে সিএনজিচালিত অটোরিকশা।
অনেকেই দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।