সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সাদাপাথরে ঘুরতে এসেছেন হাজারো মানুষ।
