ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা হয়নি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো ছবি নিয়ে এই ছবির গল্প
প্রথম আলো ডেস্ক
গাজায় হামলার প্রতিবাদে দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিবাদ সমাবেশ। মোহাম্মদপুর, ঢাকা
বিজ্ঞাপন
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৭ এপ্রিল
বিজ্ঞাপন
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা মিছিল ও বিক্ষোভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাবিক্ষোভ মিছিলে অংশ নেয় শিশুরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাচাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে প্রথম আলো পটিয়া বন্ধুসভা উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়েছেখুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নিয়েছে একটি শিশুকুষ্টিয়ার এনএসরোডে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ,সংগঠনসহ সাধারণ মানুষও অংশ নেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়ময়মনসিংহে টাউন হলের মোড়ে বিক্ষোভ কর্মসূচিনারায়ণগঞ্জের চাষাঢ়া গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষবগুড়ার সাতমাথা এলাকায় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেনঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল ও বিক্ষোভ করে