কুমিল্লায় ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে গতকাল রোববার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর কুমিল্লা অঞ্চলের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ১২-০ গোলে জিতেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিকেলের খেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ না করায় ওয়াকওভার পেয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বেলা ৩টায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫-০ গোলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারায়।