গরমে স্বস্তি পাওয়ার চেষ্টা

বিভিন্ন জেলায় কিছুদিন ধরে বৃষ্টি হলেও চট্টগ্রাম নগরে বৃষ্টির দেখা নেই। শেষ বৃষ্টি হয়েছিল গত ৬ এপ্রিল। নগরের আকাশ আজ বুধবার সকালে কিছুটা মেঘলা ছিল। তবে ভ্যাপসা গরমে জনজীবন ছিল অস্বস্তিতে। গরমের কষ্ট থেকে কিছুটা রেহাই পেতে ঠান্ডা শরবত, আইসক্রিম খেয়েছেন অনেকে। গাছের ছায়ায় বসেও স্বস্তি পেতে চেষ্টা করেছেন মানুষেরা। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে ছবিগুলো আজ তোলা।

ভ্যাপসা গরমে স্বস্তি পেতে স্কুল ছুটির পর আইসক্রিম খাচ্ছে দুই শিক্ষার্থী। জামালখান মোড়, চট্টগ্রাম।
ভ্যাপসা গরমে স্বস্তি পেতে স্কুল ছুটির পর আইসক্রিম খাচ্ছে দুই শিক্ষার্থী। জামালখান মোড়, চট্টগ্রাম।
এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের একজন হাতপাখা দিয়ে বাতাস করে শরীর জুড়াচ্ছেন। জামালখান মোড়, চট্টগ্রাম।
রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় বসে আছেন কেউ কেউ। জামালখান মোড়, চট্টগ্রাম।
গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। ডিসি হিল, চট্টগ্রাম।
কেউ কেউ ঠান্ডা শরবত পান করছেন। ডিসি হিল, চট্টগ্রাম।
গরমে ভালো চাহিদা তরমুজের। একেকটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। লাভলেইন, চট্টগ্রাম।
ফুটপাতে থাকা ওয়াসার পাইপ থেকে পানি পান করছেন একজন। চট্টশ্বরী মোড়, চট্টগ্রাম।