ফেয়ার গ্রাউন্ড বিডি নামের একটি সংগঠন শনিবার চট্টগ্রামে পেট ফেয়ার (পোষা প্রাণীর মেলা) ২০২৩ আয়োজন করে। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এই মেলায় পোষা বিভিন্ন রকমের পাখি, বিড়াল, কুকুর ও খরগোশ নিয়ে হাজির হন পশুপাখিপ্রেমীরা। আর সেসব পশুপাখি দেখতে সেখানে ভিড় করেন দর্শনার্থীরা।