কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে শুক্রবারও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। সংহতি প্রকাশ করে বিভিন্ন পেশাজীবী সমাজ। এ সময় তারা হাতে প্রতিবাদী বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে আসেন। দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
