ফয়’স লেকে ঈদ আনন্দ

চট্টগ্রাম নগরবাসীর অন্যতম পছন্দের বিনোদনকেন্দ্র ফয়’স লেক ওয়াটার পার্ক সি-ওর্য়াল্ড। পবিত্র ঈদুল আজহার দিন থেকে সেখানে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে রোমাঞ্চকর সব রাইডে চড়ে আনন্দে সময় কাটাচ্ছেন তাঁরা। ছবিগুলো গত সোমবার তোলা।

ডিজে মিউজিক ও কৃত্রিম ঢেউয়ের সঙ্গে পুলে আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা
ডিজে মিউজিক ও কৃত্রিম ঢেউয়ের সঙ্গে পুলে আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা
বড়দের পাশাপাশি শিশুরাও ভাসছে টিউবে
কোলের শিশুটিকে পানিতে না নামালেও শূন্যে ভাসিয়ে আনন্দে মেতেছেন এক অভিভাবক
পুলে নেমে উচ্ছ্বাসে মাতোয়ারা কয়েকজন
কয়েকজনের কাঁধের ওপর থেকে পুলে লাফিয়ে পড়ছেন এক তরুণ
ফ্যামিলি পুলে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দুই দর্শনার্থী
পুলে থাকা কৃত্রিম ঝর্ণার পানিতে ঘা ভিজিয়ে নিচ্ছেন তাঁরা
পুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধুই আনন্দ