নৃত্যের ছন্দ, রং আর অভিব্যক্তিতে সিলেটে উদ্যাপন হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। ২৯ এপ্রিল ক্ষণজন্মা নৃত্যশিল্পী জাঁ-জর্জ-নভেরার জন্মদিন স্মরণে সারা বিশ্বের মতো সিলেটেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, সিলেট বিভাগ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণিল নৃত্যানুষ্ঠান। এতে অংশ নেয় বিভিন্ন নৃত্যদল ও নৃত্যশিল্পীরা।