চট্টগ্রামে নববর্ষ ঘিরে সড়কে বর্ণিল আলপনা

বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে বর্ণিল আলপনা এঁকেছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। নববর্ষকে স্বাগত জানাতে সড়কের মোড়, গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় রংতুলির ছোঁয়ায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বৈশাখের চিরচেনা প্রতীক। এ আলপনা উৎসবের আবহ তৈরি করার পাশাপাশি বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্যবোধ জাগিয়ে তোলে। নববর্ষকে কেন্দ্র করে ইতিমধ্যে নগরে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি চলছে, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

সিআরবি ঢুকতে আঁকা হয়েছে আলপনা।
সিআরবি ঢুকতে আঁকা হয়েছে আলপনা।
রংতুলির ছোঁয়ায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য।
পয়লা বৈশাখ ১৪৩৩ লেখা হয়েছে।
সিআরবি সড়কজুড়ে আলপনা।
সার্কিট হাউসের পথে আলপনার স্পর্শ।
কাজীর দেউড়ি মোড়ে চারদিকে আলপনা আঁকা হয়েছে।