শাটলে শিক্ষার্থীদের ভোগান্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের বাহন শাটল ট্রেন। তবে ইদানীং শাটলে চেপে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। সূচি বিপর্যয়, মাঝপথে বিকল হওয়া, আরও নানা বিভ্রাটে অনেকে সময়মতো ক্লাস–পরীক্ষা দিতে পারেন না। চট্টগ্রামের ষোল শহর থেকে ক্যাম্পাস অভিমুখী শাটল ট্রেনের ভোগান্তির ছবিগুলো সম্প্রতি তোলা—

শাটল ট্রেন দেরিতে এসেছে। লাইন ঘেঁষে শিক্ষার্থীদের অপেক্ষা
শাটল ট্রেন দেরিতে এসেছে। লাইন ঘেঁষে শিক্ষার্থীদের অপেক্ষা
হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন শিক্ষার্থীরা
ট্রেনের জানালা দিয়ে ঢোকানো হচ্ছে ব্যাগ। এভাবে আসন রাখার চেষ্টা
মাঝপথে ট্রেন বিকল হওয়ায় নেমে যাচ্ছেন শিক্ষার্থীরা
বিকল হওয়া ট্রেন থেকে নামছেন এই শিক্ষার্থী
বিকল হওয়া ট্রেন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে
বিকল শাটল থেকে নেমে দল বেঁধে গন্তব্যে যাচ্ছেন তাঁরা