হামে আক্রান্ত শিশুরা, টিকা দেওয়া হবে আগামীকাল থেকে

দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব ঘটেছে, এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে শিশুদের সংখ্যা। এই অবস্থায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এসব উপজেলায় হামের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে সবার ওপরে বরগুনা সদর উপজেলা। আগামীকাল রোববার এই জরুরি টিকাদান কর্মসূচি শুরুর আগে হাম রোগীদের নিয়ে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল নিয়ে এ ছবির গল্প।

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে শিশুদের চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে শিশুদের চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুকে খাওয়ানোর চেষ্টা করছেন অভিভাবক
হামের লক্ষণ নিয়ে হাসপাতালে শিশু, পাশে উদ্বিগ্ন অভিভাবক
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন এক হাম আক্রান্ত রোগী
অতিরিক্ত রোগীর চাপে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে মেঝেতে রোগীসহ অভিভাবকেরা
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপে দেখা দিয়েছে শয্যাসংকট, তাই মেঝেতে থাকছেন রোগী
প্রতিদিন বাড়ছে হাম ও বসন্ত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীকে ঘিরে স্বজনেরা
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে রোগীর রক্তের নমুনা