গ্যাস–সংকটে চট্টগ্রামবাসী

ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম নগরে দেখা দিয়েছে গ্যাস–সংকট। সিএনজি ফিলিং স্টেশন, রান্নার গ্যাস, কারখানাসহ বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সংকট থেকে রক্ষা পেতে লোকজন বিভিন্নভাবে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছেন। আজ সোমবার চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো তোলা।

সড়কে সিএনজিচালিত পরিবহন না থাকায় গাড়ির সংকটে পড়েছেন নগরবাসী। এতে সকালে অফিসগামী লোকজন দুর্ভোগে পড়েন।
সড়কে সিএনজিচালিত পরিবহন না থাকায় গাড়ির সংকটে পড়েছেন নগরবাসী। এতে সকালে অফিসগামী লোকজন দুর্ভোগে পড়েন।
গাড়ির সংকটে তেলচালিত টেম্পোতে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা।
লাইনে গ্যাস না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে।
বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস নিয়ে যাচ্ছেন লোকজন।
বৈদ্যুতিক চুলা কিনতে ভিড় করছেন মানুষ।
রান্না করার জন্য স্টোভ ও কেরোসিন তেল নিয়ে যাচ্ছেন।
লাইনে গ্যাস না থাকায় সিলভার কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
গ্যাসের চুল্লি দিয়ে তৈরি করা হয় বেকারিপণ্য। গ্যাস না থাকায় লাকড়ি জ্বালিয়ে তা তৈরি করা হচ্ছে।
চট্টগ্রাম নগরে লাইনের গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় সিলিন্ডার গ্যাসের চাহিদা বেড়েছে।
এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলপিজি গ্যাস নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।