ঈদে ঘরমুখী মানুষ

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে ঘরমুখী মানুষ। কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, কেউ রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় আছেন। যে যেভাবে পারছেন গন্তব্যের দিকে ছুটছেন। সারা দেশের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

বাস থেকে নেমে লঞ্চঘাটে যাচ্ছেন যাত্রীরা। সকাল সাড়ে নয়টা, পাটুরিয়া লঞ্চঘাট, আরিচা, মানিকগঞ্জ
ছবি: আব্দুল মোমিন
ঈদে বাড়িতে যেতে বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় যাত্রীরা। গাবতলী, ঢাকা
অপেক্ষাকৃত কম ভাড়ায় যাত্রার জন্য রাস্তার পাশে যানবাহনের জন্য দাঁড়িয়ে যাত্রীরা। গাবতলী, ঢাকা
রাস্তার মধ্যে গিয়ে বাসে উঠছেন যাত্রীরা। গাবতলী, ঢাকা
ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। গরমে শীতল হতে সঙ্গে নিয়েছেন চার্জার ফ্যানটি। রেলস্টেশন, রংপুর
বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কম। সায়েদাবাদ, ঢাকা
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হুড়মুড় করে গাড়িতে উঠছেন ঘরমুখী মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
ঈদে পাবনায় গ্রামের বাড়িতে যাচ্ছেন ইমরান হোসেন ও জান্নাতুল ফেরদৌস দম্পতি। সঙ্গে নিয়েছেন আদরের বিড়াল মিমিকে। গাড়ির জন্য সড়কে অপেক্ষায় আছেন তাঁরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
ঈদ আনন্দে ট্রেনে বাড়িতে যাচ্ছে ওরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা