পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে ঢাকায় যান চলাচল বেড়েছে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়িগুলো ঢাকায় যাতায়াত করে। সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এ মহাসড়কে গত কয়েক মাসে ২০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। চালকদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।
মহাসড়কটির বিশৃঙ্খলা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।