সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীতে পানি বেড়েছে। নগরের বিভিন্ন এলাকা হয়ে পড়েছে জলমগ্ন। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষেরা। তবে এরপরও থেমে নেই নগরজীবন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।
