রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান সাংলাং, বিষু, চাংক্রাই, পাতা ও বাংলা নববর্ষ উৎসব ২০২৬’। রাঙামাটি সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী ঘিলে খারা ও বাচ খরম দৌড়ের মতো ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই আনন্দ আয়োজন ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
