হারিয়ে যেতে বসা শালবনের ছায়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুরে প্রায় সাড়ে তিন হাজার একরজুড়ে ছিল শাল-গজারির প্রাকৃতিক বন। সময়ের সঙ্গে বন উজাড়, বসতি ও কৃষির বিস্তারে সেই বন এখন অনেক ছোট হয়ে এসেছে। অবশিষ্ট এই বনজুড়ে আছে শাল-গজারির ছায়া, বানরের বিচরণ আর হারিয়ে যেতে বসা এক প্রাকৃতিক ঐতিহ্যের স্মৃতি। বন রক্ষায় সরকার সম্প্রতি ৫৬৫ দশমিক ৪৫ একর সংরক্ষিত বনভূমি নিয়ে ‘সন্তোষপুর ইকোপার্ক’ ঘোষণা করেছে। হারিয়ে যাওয়া শালবনের শেষ স্মৃতিচিহ্ন নিয়ে এবারের ছবির গল্প।

প্রাকৃতিক শাল-গজারি বন সংকুচিত হতে হতে এখানে এসে দাঁড়িয়েছে
প্রাকৃতিক শাল-গজারি বন সংকুচিত হতে হতে এখানে এসে দাঁড়িয়েছে
বনের জমিতে এখন চাষ হচ্ছে নানা ধরনের ফসল
বনে সন্তানকে আগলে রেখেছে এক বানর
বন দেখতে আসা দর্শনার্থীদের দেওয়া খাবার খাচ্ছে বানর
গাছে ঝুলে আছে সন্তোষপুর বনের অন্যতম আকর্ষণ বানর
বনে আসা পর্যটকদের ঘিরে বানর, ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা
সন্তোষপুর বনের ভেতরের সড়কের অবস্থা বেহাল
সন্তোষপুরের বনে চাষ হচ্ছে আনারস
বনের জমিতে কলাবাগানে কাজ করছেন এক শ্রমিক
ফুলবাড়িয়ার লাল মাটিতে উৎপাদিত হলুদের বেশ নামডাক আছে
রাবার বাগানের কাজ শেষে বাড়ি ফিরছেন এই নারী শ্রমিক
বনের ভেতর আনারস বাগানে কাজ করছেন এক চাষি
শাল-গজারির এক টুকরা অবশিষ্ট বনই এখন সন্তোষপুরের প্রাকৃতিক সৌন্দর্যের শেষ স্মৃতি