পোশাকশ্রমিকদের একাংশের ঈদের ছুটি হয়েছে আজ সোমবার বিকেলে। তাতে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অভিমুখী বাস ও ট্রেনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ট্রেনের ছাদে চড়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। ট্রাকে উঠেও ঈদযাত্রায় শামিল হয়েছেন মানুষ। গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ও জয়দেবপুর রেলস্টেশন থেকে ছবিগুলো তোলা।
