গাছ কাটায় নাগরিক প্রতিবাদ

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদ ও বন্ধের দাবি করেছেন ‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’ কমিটির সদস্যরা। এ জন্য আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগর ভবনের দিকে রওনা দেন তাঁরা। নগর ভবনের দিকে যাওয়ার সময় বঙ্গবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে তাঁরা সেখানেই অবস্থান নেন। এরপর সেখানে সিটি করপোরেশনের কর্মকর্তারা এলে তাঁদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা।

গাছ কাটার প্রতিবাদে ও বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগর ভবনের দিকে আন্দোলনকারীরা।
গাছ কাটার প্রতিবাদে ও বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগর ভবনের দিকে আন্দোলনকারীরা।
পশু, পাখি ও গাছের প্রতিকৃতি নিয়ে প্রতিবাদে আন্দোলনকারীরা।
গাছ ও প্রকৃতি রক্ষার দাবিতে আন্দোলনকারীরা।
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদে ও বন্ধের দাবিতে নগরভবনে উদ্দেশে ‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’ কমিটির সদস্যরা।
নগরভবনে উদ্দেশে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
পুলিশের বাধার মুখে বঙ্গবাজার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
নগর ভবনমুখী আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।
আন্দোলনকারীরা বঙ্গবাজার মোড়ে অবস্থান নেন।