তিল ফুলে পতঙ্গের আনাগোনা

বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি এলাকায় যমুনার চরাঞ্চলে তিলের চাষ হচ্ছে। তিলগাছে এসেছে ফুল। ফুল আসার পর মধু সংগ্রহের জন্য বিভিন্ন পতঙ্গের আনাগোনা বেড়েছে। এই তিলখেত নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

ফুটেছে তিল ফুল।
ফুটেছে তিল ফুল।
তিলের ফুলে বসেছে ভ্রমর।
তিলগাছে এসেছে পতঙ্গ।
ফুটে আছে তিল ফুল। এসেছে পতঙ্গ।
তিল ফুলের ওপর বসে আছে মৌমাছি।
তিলের পাতায় বসেছে প্রজাপতি।
ফল পরিপক্ব হলে সংগ্রহ করা হবে তিল।
তিলের খেতের ধারে বেঁধে রাখা হয়েছে মাছ ধরার নৌকা।