চট্টগ্রামে ভর্তুকি দামে সয়াবিন ও মসুর ডালের পাশাপাশি ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের আন্দরকিল্লা রাজাপুকুর লেন এলাকায় এই পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ৫০ থেকে ৬০ জন। সাড়ে ১২টায় পণ্য বিক্রি শুরু হলে ভিড় আরও বাড়তে থাকে। নগরে টিসিবির পরিবার কার্ডধারী প্রায় তিন লাখ ভোক্তা রয়েছে। এসব ভোক্তার কাছে পণ্য বিক্রি করবেন টিসিবির ১২৬ জন পরিবেশক।