ফেরিতে পদ্মা পাড়ি দিল মোটরসাইকেল

ফেরিতে পদ্মা নদী পাড়ি দিতে মোটরসাইকেলের আরোহীরা ভোর থেকে আসতে শুরু করেন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। ভোর থেকেই শুরু হয়ে যায় মোটরসাইকেল নিয়ে ফেরি চলাচল। দুটি ফেরি কাঁঠালবাড়ি হয়ে ফিরে আসতে আসতে কয়েক শ মোটরসাইকেল ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে দেখা যায়। এ সময় মোটরসাইকেলের আরোহীরা দুর্ভোগে পড়েন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ছবিগুলো তোলা।

ভোরের আলোয় চারদিক দৃশ্যমান হওয়ার আগেই মোটরসাইকেলের আরোহীরা আসতে শুরু করেন মাওয়ার ফেরিঘাটে।
ভোরের আলোয় চারদিক দৃশ্যমান হওয়ার আগেই মোটরসাইকেলের আরোহীরা আসতে শুরু করেন মাওয়ার ফেরিঘাটে।
ফেরি আসার অপেক্ষায় মোটরসাইকেলের যাত্রীরা।
ঘাটে ফেরি এলে মোটরসাইকেলের চালকেরা প্রস্তুত হয়ে পড়েন ওঠার জন্য।
শত শত মোটরসাইকেল এগিয়ে আসতে শুরু করে ফেরির দিকে।
ফেরি ভরে যায় মোটরসাইকেলে। একেকটি ফেরি ২০০–এর মতো মোটরসাইকেল বহন করছে।
মোটরসাইকেলে পূর্ণ ফেরি।
ফেরিতে জায়গা হয়নি, পরের ফেরির জন্য অপেক্ষা।
সময় বাড়লে রোদের তাপ বাড়তে থাকে। অপেক্ষায় যাত্রীরা।
মোটরসাইকেল পাশে রেখে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কেউ কেউ।
রোদের তাপ থেকে বাঁচতে কাগজ দিয়ে মাথা ঢেকে নিয়েছেন দুজন।
সন্তান কোলে মোটরসাইকেলে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় এক আরোহী।
আবার ফেরি এলে হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেলের আরোহীরা।
ফেরি পূর্ণ হয়ে গেলে যাত্রা শুরু করে, অনেককে অপেক্ষা করতে হয় পরেরটি জন্য।
কাঁঠালবাড়ির উদ্দেশে মোটরসাইকেল ও আরোহীদের নিয়ে যাচ্ছে ফেরিটি।