গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জীবন

জ্যৈষ্ঠের তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। গরমে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। গরম থেকে রেহাই পেতে চার্জার ফ্যান ও এসি কিনছেন অনেকেই। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় বাসা ও অফিসে জেনারেটর চালানোর জন্য ডিজেলের চাহিদা বেড়ে গেছে। ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। গরম ও লোডশেডিংয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ।

স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রখর রোদে ক্লান্ত হয়ে পড়েছেন এই ব্যক্তি। একপর্যায়ে তিনি সড়কে বসে পানি পান করছেন। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা ১ জুন
 ছবি: শুভ্র কান্তি দাশ
দাবদাহর সঙ্গে বাড়ছে লোডশেডিং। গরম থেকে রেহাই পেতে বাজারে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান, ঢাকা, ১ জুন
রাজধানীতে বেড়েছে লোডশেডিং। বিভিন্ন বাসা ও অফিসে জেনারেটর চালানোর জন্য পাম্প থেকে ড্রামে করে ডিজেল নিয়ে যাচ্ছেন অনেকেই। রামপুরা, ঢাকা, ১ জুন
এই গরমে বেড়ে গেছে এসির চাহিদাও। স্টেডিয়াম মার্কেট, গুলিস্থান, ঢাকা, ১ জুন
বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে কাজ করছেন ব্যবসায়ীরা। মৌলভীবাজার, পুরান ঢাকা, ১ জুন
তীব্র গরমে ক্লান্ত রিকশাচালক গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন। কমলাপুর, ফরিদপুর, ১ জুন
প্রখর রোদ থেকে রক্ষা পেতে অভিভাবকের সঙ্গে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে শিশুটি। ফকিরবাড়ি রোড, বরিশাল, ১ জুন
তীব্র দাবদাহ, সঙ্গে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। বিদ্যুৎ না থাকায় শীতল হতে পাখা দিয়ে বাতাস করছেন এই দোকানি। বাস্তুহারা সিটি করপোরেশন মার্কেট, খুলনা, ২ মে