রাখাইন বুদ্ধস্নান ও জলকেলি উৎসব

রাখাইন নববর্ষ (মহাসাংগ্রাই ১৩৮৫) উপলক্ষে আয়োজন করা হয় বুদ্ধস্নান ও জলকেলি উৎসব, যেখানে বুদ্ধস্নান ও প্রার্থনা শেষে জলকেলিতে মাতেন রাখাইন তরুণ-তরুণীরা। চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে গতকাল মঙ্গলবার বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করে। পুরোনো বছরের পাপ, জরা ও কালিমা মুছে নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলিতে মাতেন তাঁরা।

বুদ্ধস্নান করাচ্ছেন এক রাখাইন তরুণী
বুদ্ধস্নান করাচ্ছেন এক রাখাইন তরুণী
মন্দিরে দেওয়া নৈবেদ্য
বুদ্ধমূর্তির সামনে ফুল দিচ্ছেন কয়েকজন
বিশ্ব শান্তির জন্য প্রার্থনারত রাখাইন তরুণীরা
রাখাইন নৃত্য পরিবেশনা
রঙিন পোশাকে জলকেলিতে মাতেন তরুণীরা
গ্লাসে নিয়ে জল ছুড়ে মারছেন একজন
অপর দিক থেকে ছুড়ে মারা পানি এসে পড়ে এক তরুণীর মুখে
পাল্টা বৃষ্টির মতো পানি এসে পড়ে ছেলেদের শরীরে
একে অপরকে লক্ষ্য করে ছুড়ে মারছে পানি