সাতমসজিদ সড়কে গাছ কাটা বন্ধের দাবি

রাজধানীর সাতমসজিদ সড়কে উন্নয়নকাজের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। এর প্রতিবাদে গত কয়েক দিন বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের ডাকে কেটে ফেলা গাছের সামনে ব্যানার–ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষেরা গাছ কাটা বন্ধের দাবি জানান।

কাগজে নানা প্রতিবাদের কথা লিখে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়ান মানুষ।
কাগজে নানা প্রতিবাদের কথা লিখে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়ান মানুষ।
প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ।
কেটে ফেলা গাছে ঝুলছে প্রতিবাদী ফেস্টুন।
কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন বয়সের মানুষ।
চলতি পথে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদী পোস্টার নিয়ে দাঁড়ান এক ব্যক্তি।
গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনের একাংশ।
ঝুলছে এমন নানা প্রতিবাদলিপি।
গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে হাত মাইকে কথা বলছেন এক ব্যক্তি।