সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রাম একসময় ছিল বিদ্যুৎহীন প্রত্যন্ত জনপদ। সেই গ্রামেরই এক খামারি শাহ আলমের হাত ধরে শুরু হয় হাঁসের বাচ্চা ফুটানোর যাত্রা। তুষ ও হারিকেনের সনাতন পদ্ধতি পেরিয়ে এখন ইনকিউবেটরে প্রতিদিন ফুটছে লাখো বাচ্চা। শুধু মহেষরৌহালী নয়, এখন আশপাশের বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে হাঁসের বাচ্চা ফুটিয়ে বাচ্চা বাজারজাতকরণ। হাঁসের বাচ্চা উৎপাদন ও বিক্রিকে ঘিরে বদলে গেছে পুরো গ্রামের জীবনযাত্রা। এসব নিয়েই এই ছবির গল্প।
