ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন মানুষ। কেরানীগঞ্জের কোনাপাড়ায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে ছুটে এসেছেন অনেকে। এখানকার ওয়াটার পার্কসহ বিভিন্ন রাইডে ঘুরে আনন্দময় সময় পার করেছেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
দীপু মালাকার
গরমে পানিতে নামলেই স্বস্তি। এর সঙ্গে গানের তালে তালে সময়টাকে উপভোগ করেন সবাই।
বিজ্ঞাপন
সন্তানকে নিয়ে ওয়াটার স্লাইডারে চড়েছেন এক মা।
বিজ্ঞাপন
শিশুদের আনন্দই সবচেয়ে বেশি।পানির রিংয়ের মধ্যে হেঁটে চলছেন একজন।পানির মধ্যে বাবা-মেয়ের খুনসুঁটি।ডাইনোসরের সঙ্গে ছবি তুলছেন এক কিশোর।সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তুলছেন এক নারী।ডাইনোসরের ডিমের খোলস যেন ফটো বুথ।কথা বলা গাছের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত দর্শনার্থীরা।উড়ন্ত ট্রেনে চেপে বসেছেন দর্শনার্থীরা।ঘুরন্ত দোলনায় চড়ে উচ্ছ্বসিত এক কিশোরী। বানরের বাচ্চার ভাস্কর্যের সঙ্গে খুনসঁটিতে মেতে উঠেছে শিশুটি।