বর্ষায় কর্মব্যস্ততা বেড়েছে চারানগর নামে পরিচিত বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগরে। এখানকার সবজির চারা বগুড়ার চাহিদা মিটিয়ে ২৫ থেকে ৩০টি জেলায় যায়। মৌসুমের এ সময়ে দূরদূরান্ত থেকে বিভিন্ন জাতের সবজির চারা কিনতে এ গ্রামে মানুষেরা এসে ভিড় করে। এ কারণে চারা উৎপাদনে গ্রামজুড়েই কর্মব্যস্ততা বেড়েছে।
