রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো তিন দিনের এই সাংস্কৃতিক উৎসব। যোসেফাইট কালচারাল ফোরাম আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে গান, আবৃত্তি ও শাস্ত্রীয় সংগীতের ফিউশন উপস্থাপন করেছেন যোসেফাইট কালচারাল ফোরামের সদস্যরা।
