বঙ্গবাজারে চৌকি বসিয়ে চলছে বেচাবিক্রি

ভয়াবহ আগুনে পুড়েছে পুরো মার্কেট। দোকানে রাখা লাখ লাখ টাকার জামাকাপড়ের সঙ্গে গেছে জমানো টাকাও। কিন্তু মুষড়ে পড়ে বসে থাকলে কি চলবে, তাই চৌকি বসিয়ে আবার সেখানে পোশাক বিক্রি করছেন ব্যবসায়ীরা। সব হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা।

চৌকিতে বসার জন্য বস্তাভর্তি পণ্য নিয়ে বঙ্গবাজার চত্বরে ঢুকছেন ব্যবসায়ীরা।
চৌকিতে বসার জন্য বস্তাভর্তি পণ্য নিয়ে বঙ্গবাজার চত্বরে ঢুকছেন ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া বঙ্গবাজারের পাশেই পোড়া টিনের ঘেরাও দিয়ে দোকান বসিয়েছেন এক ব্যবসায়ী।
বস্তায় কাপড় নিয়ে রাস্তার পাশে চলছে বেচাবিক্রি।
সারি বেঁধে চলছে বেচাবিক্রি।
বঙ্গবাজারের ধ্বংস্তূপ থেকে লোহা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
ধ্বংসস্তূপে চলছে সংস্কারের কাজ।
মালামাল নিয়ে বিক্রি করতে বসেছেন ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া দোকান মেরামত করার চেষ্টা করছেন কেউ কেউ।
আগুন থেকে রক্ষা পাওয়া মালামাল নিয়ে পাশের একটি দোকানে বসেছেন এক ব্যবসায়ী।