মহাসড়কে ধান মাড়াই

রংপুর-দিনাজপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা থেকে ছড়ান পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই দিকে ঝুঁকি নিয়ে ধান মাড়াই ও শুকানোর কাজ চলছে। মৌসুম শুরুর পর এক থেকে দুই মাস এই কার্যক্রম চলতে থাকে। এতে যান চলাচলের জন্য মহাসড়কে পর্যাপ্ত জায়গা না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।

মহাসড়কের এক পাশ দখল করে যন্ত্রে ধান মাড়াই করছেন চাষি। অপর পাশ দিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস।
মহাসড়কের এক পাশ দখল করে যন্ত্রে ধান মাড়াই করছেন চাষি। অপর পাশ দিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস।
মাড়াইয়ের সময় ধানের খড়ের গুঁড়া উড়ে আসছে। তাই চোখ ঢেকে এগিয়ে চলছেন মোটরসাইকেলচালকেরা।
মহাসড়কের এক পাশে ধান ঝাড়া ও শুকানোর কাজ করছেন নারীরা।
মহাসড়কের এক পাশে খড় শুকাচ্ছেন এক কিষানি।
শুকানোর জন্য ধানের বস্তা এনে রাখছেন চাষিরা। পাশে বাস চলছে।
মহাসড়কের যত দূর চোখ যায়, শুধু ধান মাড়াই ও ধান শুকানো চোখে পড়ে।
খড় শুকানো শেষে ট্রলিতে তুলছেন বাড়ি আনার জন্য।
মহাসড়কের মাঝখানে ধানের স্তূপ।
শুকানোর জন্য মহাসড়কে ধান নেড়ে দেওয়া হচ্ছে। সেদিকে ছুটে আসছে ট্রাক।
মহাসড়কের এক পাশে ধান মাড়াই করছেন চাষি।