একটি ইউক্যালিপটাসগাছ ও শামুকখোল পাখিগুলো

গ্রামের মাঝে সবুজ খেত। তার মাঝে ঠাঁয় দাঁড়িয়ে আছে একটি ইউক্যালিপটাসগাছ। আর সেই গাছে আশ্রয় নিয়েছে একঝাঁক শামুকখোল পাখি। উড়ে গিয়ে খাবার খুঁজছে, খাচ্ছে। আবার ডানা মেলে উড়ে এসে গাছের ডালে বসছে পাখিগুলো। এমন দৃশ্য দেখা গেল বগুড়ার কাহালু উপজেলার কর্ণিপাড়া গ্রামে। ছবিগুলো সম্প্রতি তোলা।

সবুজ খেতের মাঝে গাছের ডালে পাখির ঝাঁক
সবুজ খেতের মাঝে গাছের ডালে পাখির ঝাঁক
উড়াল দিয়েছে শামুকখোল পাখি
উড়ে এসে গাছের ডালে বসছে পাখিগুলো
শামুকখোল পাখির ওড়াউড়ি
মুখে খাবার নিয়ে গাছের ডালে ফিরে এসেছে পাখিগুলো
ডানা মেলে উড়ে চলেছে দুটি পাখি
গাছের ডালে ডালে শামুকখোল পাখির ঝাঁক