ইলিশে সরগরম ফিশারিঘাট, ব্যস্ত পাইকার-শ্রমিক

সাগরে ধরা পড়ছে ইলিশ। সেই ইলিশ ট্রলার ও ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট মাছ বাজারে। সেখানে আকারভেদে নেওয়া হচ্ছে এসব ইলিশ। পরে তা প্যাকেট করার পর বরফ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আর সেই কাজে ব্যস্ত সময় পার করছেন পাইকারি বিক্রেতা ও শ্রমিকেরা। ফিশারিঘাট এলাকায় ইলিশ মাছ নিয়ে ব্যস্ততার ছবির গল্প—

স্তূপ করে রাখা ইলিশ থেকে বাছাই করা হচ্ছে
স্তূপ করে রাখা ইলিশ থেকে বাছাই করা হচ্ছে
ওজন করা হচ্ছে মাছ
বাছাই করা ইলিশ মাছ আলাদা করা হচ্ছে
স্থানীয় বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা ডালা
দূরের বাজারে নেওয়ার জন্য কার্টনের ওপর নম্বর লেখা হচ্ছে
ভ্যানে করে আনা হয়েছে বরফ
মাছের ভাঁজে ভাঁজে রেখে দেওয়া হচ্ছে বরফ
বরফ দিয়ে প্যাকেট করা হয় ইলিশ
বরফে রাখা ইলিশ