রাজধানী ঢাকায় ক্রমেই কমছে গাছ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যানসহ কয়েকটি জায়গায় সবুজের দেখা মেলে। কিন্তু এসব জায়গায় অনেক গাছ বেশ পুরোনো। যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে কিছু গাছের মাঝখানে চিড় ধরেছে। কিছু গাছ গোড়া দুর্বল হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। কালবৈশাখীতে উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
